রাজশাহী শিক্ষা বোর্ড চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে নবনিযুক্ত চেয়াম্যোনের পুষ্প অপর্ণ
প্রেস বিজ্ঞপ্তি : নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর মো: হাবিবুর রহমান গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় রাজশাহী শিক্ষা বোর্ডের সকল শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে শিক্ষা বোর্ড চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণ করেন। এরপর জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামান এঁর সমাধিতে পুষ্পস্তবক অপর্ণ এবং মোনাজাত করা হয়। সকাল ১১ টায় রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান অফিস কক্ষে সকল শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীগণ নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।
চেয়ারম্যান বলেন, রাজশাহী শিক্ষা বোর্ডকে একটি প্রত্যাশিত ও যুগোপযোগী সেবামূলক প্রতিষ্ঠানে রূপ দিয়ে সুশাসন নিশ্চিত করতে হবে। শিক্ষার্থী ও শিক্ষকবান্ধব দাপ্তরিক কর্মকান্ড পরিচালনা করতে তাঁর উদ্যোগ ও মতামত ব্যক্ত করেন। বিশেষ করে বর্তমান সরকারের শিক্ষা নীতিমালা ও সুশাসনের লক্ষ্যে আমাদেরকে কাজ করে যেতে হবে। রাজশাহী শিক্ষা বোর্ডকে সুন্দর ও ইতিবাচক পরিবেশে নিয়ে আশার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব ড. মো: মোয়াজ্জেম হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো: আরিফুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর দেবাশীষ রঞ্জন রায়, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) বাদশা হোসেন, অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মুঞ্জুর রহমান খান, অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) ওয়ালিদ হোসেন, কর্মচারী ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবীব (লালু), উপ-সচিব (প্রশাসন) লিটন সরকার, গণসংযোগ কর্মকর্তা জনাব সুলতানা শামীমা আক্তার প্রমুখ।
