১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাবিতে শহীদ বুদ্ধিজীবী মীর আাব্দুল কাইয়ূমের প্রয়াণ দিবস পালন

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১, ৬:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাবিতে শহীদ বুদ্ধিজীবী মীর আাব্দুল কাইয়ূমের প্রয়াণ দিবস পালন
বিজ্ঞাপন

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ বুদ্ধিজীবী মীর আব্দুল কাইয়ূমের প্রয়াণ দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। স্মরণসভায় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, আমাদের পরিকল্পনা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্বের সঙ্গে জড়িত সকল শহীদের স্মৃতি,কর্ম সংরক্ষণ করা এবং প্রয়ান দিবসের আয়োজন করার ব্যাপারে আমরা দ্রুতই প্রশাসনিক ভাবে পদক্ষেপ নিবো।

উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতানা-উল-ইসলাম বলেন, শহীদ মীর আব্দুল কাইয়ূম জাতির গর্ব। তার নামে ডরমিটরি করা হয়েছে যাতে শিক্ষার্থীরা প্রবেশ করলে তার ইতিহাস সম্পর্কে জানতে পারে। তার সমাধি যথাযোগ্য মর্যাদায় বিশ্ববিদ্যালয়ের মাটিতে আনা হবে। তার আদর্শকে আমাদের সকলের অন্তরে ধারণ করতে হবে।

শহীদ মীর আব্দুল কাইয়ূমের বড় কন্যা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. মাহবুবা কানিজ কেয়া বলেন, আমার বাবার হত্যাকারীদের বিচার এখনো আমরা পায়নি। তৎকালীন পাকিস্তান দোসর বাহিনীর ছবি এখনো বিশ্ববিদ্যালয়ের অনেক জায়গায় টাঙ্গানো আছে। শহীদ পরিবার থেকে আমরা চাই, রাজাকারদের বিচারের ক্ষেত্রগুলো রাজনৈতিক স্বার্থের উর্ধ্বে রেখে যেন বিচারকার্য করা হয়। তবেই শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো হবে।

মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদা সরকার নিরা, ফাহমিদা আক্তার রুম্পা ও উম্মে হাবীবার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, বিশিষ্ট পদার্থবিজ্ঞানী প্রফেসর ইমেরিটাস ড. অরুণ কুমার বসাক, প্রফেসর ড. সাবিনা সুলতানাসহ, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে ম্যাজিক লন্ঠন ভিজ্যুয়ালস কর্তৃক শহীদ মীর আব্দুল কাইয়ূমের উপর নির্মিত একটি প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন