নগরীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে গণস্বাক্ষর
প্রেস বিজ্ঞপ্তি : “নারীর প্রতি সহিংসতা বন্ধ কর সমঅধিকার নিশ্চিত কর”-স্লোগানকে সামনে রেখে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২১ পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস ২০২১ পালন উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখা সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করেছে। নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ ও বৈষম্যমূলক পারিবারিক আইনের পরিবর্তন করে অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন এবং সম্পদ সম্পত্তিতে সমঅধিকার দাবির বিষয়ে বাংলাদেশ মহিলা পরিষদের সুপারিশ তুলে ধরতে গতকাল ২৫ নভেম্বর বিকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এই গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচী উদ্বোধন করেন বাংলা পরিষদ রাজশাহী জেলা শাখার প্রথম শুভানুধ্যায়ী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। করেন সংগঠনের সভাপতি কল্পনা রায়। বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার পক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ সম্পর্কে আলোচনা করেন জেলার সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার। কর্মসূচি পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড সম্পাদক শিখা রায়। কর্মসূচি চলাকালীন সময়ে উপস্থিত থেকে এ কর্মসূচিতে সকলকে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করেন সহ-সভাপতি শাহনাজ বেগম সহ-সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ সাংগঠনিক সম্পাদক ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদনা সরকার প্রচার সম্পাদক আফরিন সদস্য সদস্য সিরাজুল ও অন্যান্য পাড়া কমিটির সদস্যবৃন্দ।
