রাজশাহী শিক্ষা বোর্ডে নয়া চেয়ারম্যানের যোগদান
প্রেস বিজ্ঞপ্তি : অধ্যাপক মো: হাবিবুর রহমান রাজশাহী শিক্ষা বোর্ডে নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে গতকাল বুধবার দুপুরে যোগদান করেন। ইতোপূর্বে তিনি রাজশাহী শিক্ষা বোর্ডে কলেজ পরিদর্শক পদে কর্মরত ছিলেন। তার পূর্বে তিনি রাজশাহী মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। যোগদানকালে শিক্ষা বোর্ডের সকল শ্রেণির কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলে নবনিযুক্ত চেয়ারম্যান মহোদয়ের সাফল্য কামনা করেন এবং শিক্ষা বোর্ডের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। নবনিযুক্ত চেয়ারম্যান বর্তমান সরকারের গৃহীত শিক্ষানীতির আলোকে কাজ করার ও সুশাসন নিশ্চিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
