বাগমারায় জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সভা
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ানের সভাপতিত্বে এ উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করেন স্থানীয় সরকার বিভাগ রাজশাহীর উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. মাহমুদ হাসান, শিক্ষা অফিসার মনিরা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামাম মাহমুদা, ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় উপজেলার ১৬টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার সচিব এবং হিসাব সহকারীগণ উপস্থিত ছিলেন।
