বাগমারায় ঝাড়ু বেচে বাড়ি ফেরা হল না বৃদ্ধার
মচমইল থেকে সংবাদদাতা : হঠাৎ করেই ঘনো কুয়াশায় ছেয়ে গেছে সমগ্র এলাকা। কুয়াশার সাথে সাথে ঠান্ডাও ছিল। সেই ঠান্ডার মধ্যে শীতের পোশাক পরে ঝাড়ু বিক্রয় করতে গিয়েছিলেন সাহেব আলী (৮০) নামের এক বৃদ্ধা। ঝাড়ু বিক্রয় করা হয়ে গেলেও বাড়ি ফেরা হলনা তাঁর। শেষ বয়সে এসে শখের বসে দেখতে গেলের কীভাবে অটো মেশিনে তেল ভাঙ্গানো হয়। সেই শখ মেটাতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাহেব আলী। গতকাল বুধবার সকালে ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারা উপজেলার বড়-বিহানালী ইউনিয়নের বাঘাবাড়ি বাজারে।
বাঘাবাড়ি বাজারে প্রায় ১০-১২ বছর পূর্বে চাল.আটা, তেল সহ বিভিন্ন জিনিসপত্র ভাঙ্গার মেশিন স্থাপন করে একই এলাকার বাগান্ন গ্রামের জেহের আলী ওরফে জেরু। সেই কারখানায় তেল ভাঙ্গার কাজ চলছিল। ঝাড়ু বিক্রয় শেষে তাঁর সেই কারখানায় গিয়েছিলেন সাহেব আলী। সবার অজান্তে চলন্ত মেশিনের কাছে যেতেই মেশিনের ফিতার সঙ্গে বেধে যায় শারীরের পোশাক। মুহুর্তের মধ্যে সেই ফিতার সাথে ঘুরতে লাগে সাহেব আলী। সেখানে জড়িয়ে প্রাণ হারান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। নিহত সাহেব আলীর বাড়ি বড়-বিহানালী ইউনিয়নের পশ্চিম কান্দি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় সকালে স্থানীয় বাঘাবাড়ি বাজারে ঝাড়ু বিক্রয় করতে যান সাহেব আলী। ঝাড়ু বিক্রয় শেষে বাজারের পাশে থাকা তেল, চাল ও আটা ভাঙানোর একটি কারখানায় প্রবেশ করেন তিনি। এ সময় ওই কারখানায় তেল ভাঙানোর কাজ চলছিল। মেশিন অপারেটর অন্য কাজে ব্যস্ত থাকায় বৃদ্ধার দিকে লক্ষ্য করার সুযোগ পাননি। তবে তাকে কারখানার ভেতরে প্রবেশ করতে নিষেধ করা হয়।
গোপনে তিনি কারখানার ভেতরে ঘুরাঘুরি করতে লাগলে শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। মেশিন অপারেটর এ ঘটনাটি দেখতে পেয়ে মেশিনের সংযোগ বন্ধ করে দেয়। ততক্ষণে সাহেব আলীর মৃত্যু হয়। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, বৃদ্ধা নিহতের ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।
