শোক সংবাদ
প্রেস বিজ্ঞপ্তি : ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসিবুল ইসলাম এর বড় চাচা জামলু শেখ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। জামলু শেখ এর জানাযার নামাজ আজ বুধবার বাদ যোহর বখতিয়ারাদ মালদা কলোনি ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, সদস্য সৈয়দ মন্তাজ আহম্মেদ, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আরমান, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন জীবন, ১৬ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধঅরণ সম্পাদক রাজীব শেখ, ১৬ নং ওয়ার্ড তাঁতী লীগের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
