১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোদাগাড়ীতে পিছিয়ে পড়া জনগোষ্টির মাঝে ২১৮টি বকনা গরু বিতরণ

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১, ৭:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
গোদাগাড়ীতে পিছিয়ে পড়া জনগোষ্টির মাঝে ২১৮টি বকনা গরু বিতরণ
বিজ্ঞাপন

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে পিছিয়ে পড়া জনগোষ্টি ও শিশুর পুষ্টির চাহিদা পুরণের লক্ষে হতদারিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার আই হাই রাহী উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপি বিনামূল্য বকনা গরু প্রদান করে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির ম্যানেজার লাবলু খানের সভাপতিত্বে বিতরণ সভায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জানে আলম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সুব্রত কুমার সরকার,সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা দোস্ত মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের ফিল্ড টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট (লাইভলিহুড) ইফতেখার উদ্দিন আহমেদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির প্রোগ্রাম অফিসার ফিলিপ বিশ্বাস ও শ্যামলন এইচ কস্তা প্রমূখ। উল্লেখ্য যে,গোদাগাড়ী উপজেলায় সমাজে পিছিয়ে পড়া হতদরিদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিক ভাবে স্ববলম্বি করার জন্য ২১৮টি দারিদ্রদের মাঝে বকনা গরু বিতরণ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন