১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীর মমতা নার্সিং ইনস্টিটিউটের নবীনবরন

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১, ৭:২২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীর মমতা নার্সিং ইনস্টিটিউটের নবীনবরন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : গতকাল রাজশাহীর বালিয়াপুকুরস্থ মমতা নার্সিং ইনস্টিটিউটের ৫ম ব্যাচ এর নবীন বরণ ও চতুর্থ ব্যাচের ক্যাপিং সিরিমনি অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির নিজ প্রিমিসিজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডাঃ ডি এম জহুরুল ইসলাম। উদ্বোধক হিসাবে প্রতিষ্ঠানটির উদ্যোক্তা পরিচালক কৃষিবিদ মনিরুজ্জামান বাবুল এর উদ্বোধনী বক্তব্যে নবীনবরনের আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। প্রধান পৃষ্ঠপোষকতা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শবনম মুস্তারী মমি।

একই অনুষ্ঠানে বাংলাদেশ প্রাইভেট নার্সিং ইন্সটিটিউট ও কলেজ ওনার্স এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসাবে মনিরুজ্জামান কে পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আগত অতিথীরা নার্সিং পেশার বিশ্বব্যাপি সম্ভাবনা ও প্রসারে নানামুখী সরকারের তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত সংগঠন টির দপ্তর সম্পাদক মুরাদ হাসান ও বিপিনিওকা’র কোষাধ্যক্ষ মিলন। বরন অনুষ্ঠানে মানপত্র পাঠ করে ২য় বর্ষের কাইসার নেসা। দিতীয়পর্বে ৪র্থ ব্যাচের ক্যাপিং সিরিমনি তে শপথ বাক্য পাঠ করান মুনতাহা বিনতে ক্লারা, সহযোগী ইন্সট্রাকটর শারমিন কান্তা।

আদর্শবান সেবক এবং সেবিকা হওয়ার শপথ করনের এ অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলওয়াত এর পর জাতীর জনক বঙ্গবন্ধু জন্মশতবর্ষও শহীদদের স্মরণে জাতীয় সংগীত ও শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। মমতা নার্সিং ইনস্টিটিউটের ২য় বর্ষের শিক্ষার্থীদের ‘ক্যাপিং সিরিমনি’ অনুষ্ঠানে মোমবাতি জ্বালিয়ে আদর্শবান সেবিকা হওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যাক্ত করে শিক্ষার্থীরা। এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাথায় ক্যাপ পরিয়ে দেওয়া হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন