স্টাফ রিপোর্টার : পুরনো দিনের কিছু গান নতুনভাবে নিয়ে আসছে ব্যান্ড “ছিন্নপাতা”। এই ব্যান্ড এর নেতৃত্ব দিচ্ছেন কিবোর্ড প্লেয়ার সানি। তিনি বলেন, দীর্ঘ ৪ বছর যাবত আমরা এই ব্যান্ড তৈরি করার পরিকল্পনা করেছি। বিভিন্ন সমস্যার কারণে সম্ভব হয়নি অবশেষে বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে গত ১৯ নভেম্বর ২০২১ তারিখে সম্পুর্নভাবে ব্যান্ড প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি।
কয়েকজন নতুন মেম্বার নিয়ে গঠন করা হয়েছে এই ব্যান্ড। আমরা পুরনো দিনের কিছু গান নতুনভাবে করার চেষ্টা করবো। সকলের সহযোগিতা ও দোয়া থাকলে সামনে আমরা ভালো কিছু উপহার দিতে পারবো। আমাদের ব্যান্ড এ গধষব ঠড়পধষ হিসেবে থাকছেন পলাশ ও ঋবসধষব ঠড়পধষ হিসেবে থাকছেন নেহা।