১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীতে ৪ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১, ৬:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী নগরীতে ৪ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর মতিহার থানার বিনোদপুর বাজারে গাঁজা বিক্রয়ের সময় ২ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যে এ তথ্য জানান আরএমপি মিডিয়া মুখপাত্র রুহুল কুদ্দুস। গ্রেপ্তারকৃত আসামীরা হলো, রাজশাহী মহানগরীর কাটাখালী থানার মাসকাটাদীঘি গ্রামের মোঃ সাকিব আলীর ছেলে মোঃ বিজয় আহম্মেদ (২৪) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর রিপুটুলা গ্রামের মোঃ জাহিদ হাসানের ছেলে মোঃ আহাদ আলী (২২)।

অভিযানের নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ জানান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) এর তত্বাবধানে তিনি ও পুলিশ পরিদর্শক মোঃ মশিয়ার রহমানসহ তার টিম ২৩ নভেম্বর সকাল সাড়ে সাতটায় মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন।

এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন,মতিহার থানার বিনোদপুর বাজার এলাকায় দুই ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এরপর তারা উক্ত সংবাদের প্রেক্ষিতে সকাল আটটায় মতিহার থানার বিনোদপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামী বিজয় আহম্মেদ ও আহাদ আলীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন