১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাসিক মেয়রকে অভিনন্দন দেওয়া টাঙানো ব্যানার ছেঁড়ার অভিযোগ

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১, ৬:০১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাসিক মেয়রকে অভিনন্দন দেওয়া টাঙানো ব্যানার ছেঁড়ার অভিযোগ
বিজ্ঞাপন

এফএনএস: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন দেওয়া ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী থানার পুলিশকে অবগত করেন। গত সোমবার দিবাগত রাতে কে বা কারা এই ঘটনাটি ঘটিছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাঘা পৌরসভা এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্বলিত ছবিসহ রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনকে বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলীর অভিনন্দন জানিয়ে ব্যানার ছাটানো হয়।

রাতের আঁধারে কে বা কারা বাঘা উচ্চবিদ্যালয়ের সামনে টানানো ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। এ বিষয়ে বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী বলেন, আমার অভিনন্দন দেওয়া ব্যানার প্রতিহিংসা মূলকভাবে ছিঁড়ে ফেলা হয়েছে। অপরাধিদের ধরে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, যারা এই কাজটি করেছে, তারা অবশ্যই অপরাধী। এহেন কাজটি করা ঠিক করেনি। বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, বাঘা উচ্চবিদ্যালয়ের সামনে টানানো একটি ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। এ বিষয়ে সাবেক মেয়র আক্কাছ আলী আমাকে অবগত করেছেন। আমি বিষয়টি খতিয়ে দেখছি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন