শিশু বিকাশ কেন্দ্রে শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার : শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল সোমবার সকালে শিশু বিকাশ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। উল্লেখ্য যে, শিশু বিকাশ কেন্দ্রের ১৩০ জন শিশুদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মনজুর কাদের এঁর সভাপতিত্বে ও বাংলাদেশ বেতারের উপস্থাপন মো. আব্দুর রোকন মাসুম এঁর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
