সাহায্যের আবেদন
পবা প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের ধোরসা গ্রামের স্কুল পাড়ার ইয়ার মোহাম্মদ (ইরু) এর ছোট মেয়ে খালেদা। শুকতার ও মুকতার এর বোন দীর্ঘদিন যাবৎ কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে, ইমদাদ সেতারা খান কিডনি ডায়ালাইসিস সেন্টারে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, চিকিৎসাধীন আছে। তার দু’টি কিডনি ১৪ পয়েন্টে আছে। এ পর্যন্ত ৪৬ বার ডায়লাইসিস করা হয়েছে এবং প্রতি সপ্তাহে ২দিন, বেশি হলে ৩ দিন ডায়লাইসিস করতে হচ্ছে। তার চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন যা তার দিনমুজুর অসহায় গরীব পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। বর্তমানে আর্থিক সংকটের কারণে খালেদার চিকিৎসা প্রায় বন্ধের পথে।
তার সাহায্যের প্রয়োজন। তার চিকিৎসার জন্য সরকারী, বেসরকারী অনুদান, জনপ্রতিনিধি, দেশে ও দেশের বাইরে বিত্তশালীদের কাছে সহায়তা চায় তার পরিবার। উল্লেখ্য খালেদার ৬ বছরের একটি ছেলে সন্তান আছে। সাহায্য পাঠানোর ঠিকানাঃ মোসাঃ খালেদা খাতুন, ডাচ বাংলা ব্যাংক লিঃ, হিসাব নম্বর ১৩৫.১৫৮.০০১৫৪৪৪ রাজশাহী শাখা, পার্সোনাল বিকাশ নম্বরঃ ০১৭৫৮-৬৬২১৩৫ আকতার (ভাই), ০১৭২১-৭৬৬৩৪৮ শহীদ (স্বামী)।
