১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ফরিদ উদ্দিন বাবুকে দেখতে হাসপাতালে ডাবলু সরকার

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১, ১:৩৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
ফরিদ উদ্দিন বাবুকে দেখতে হাসপাতালে ডাবলু সরকার
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক নেতা ফিরোজ খান ফরহাদ এর পিতা ফরিদ উদ্দিন বাবু ব্রেনস্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাৎক্ষণিক মুঠোফোনে খবর পেয়ে গত রবিবার রাত ১১.৩০টায় হাসপাতালে উপস্থিত হয়ে তার শারীরিক অসুস্থতার খোঁজ-খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

রবিবার রাতে অসুস্থ ফরিদ উদ্দিন বাবু ব্রেনস্ট্রোক করে ১৩ নং ওয়ার্ডে ভর্তি করার আধাঘন্টা পরে ডাক্তারের পরামর্শে আইসিউতে নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের সদস্য আব্দুর রাজ্জাক রনি, ফারুক আলম পাপ্পু, নগর ছাত্রলীগের সাবেক নেতা সাইফুল ইসলাম সানি, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা ডা: আতিক হাসান। পরে রাজশাহী মহানগর সাম্যবাদী দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানার অসুস্থতার খোঁজ-খবর নিয়ে থাকেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন