রাজশাহীতে এলইজিডি প্রকল্পের উঠান বৈঠক
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বাংলাদেশ লিগ্যাল এইড এ্যান্ড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাস্ট)এর সহযোগিতায় ও রুরাল এ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রুডো) রাজশাহীর সহযোগিতায় লগ্যিাল অ্যামপাওয়ারমেন্ট এন্ড জন্ডোর ডাইভারসটিি (এলইজডি)ি শীর্ষক প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকালে রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকায় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ব্লাস্ট রাজশাহী ইউনিটের প্যানেল
এ্যাডভোকেট শাহীনূল হক (মুন), তেরখাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত কাদির, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার বার্তা সম্পাদক সিনিয়র সাংবাদিক সেখ জিয়াউল হক, রুডো’র সভাপতি দেবাশীষ প্রামানিক দেবু, সাধারণ সম্পাদক সোহাগ আলী, প্রকল্প কো-অডিনেটর নাহিদা পারভীন। উঠান বৈঠকে পারিবারিক আইন, যৌতুক নিরোধ আইন, বাল্যবিবাহ আইন, বিবাহ রেজিস্ট্রেশন আইন, ও উত্তরাধিকার আইন নিয়ে আলোচনা করা হয়।
