১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাকাব পরিচালনা পর্ষদের ৫৪০তম সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১, ১:২৬ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাকাব পরিচালনা পর্ষদের ৫৪০তম সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল রোববার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পরিচালনা পর্ষদের ৫৪০তম সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর; রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভুঞা; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ সিরাজুল ইসলাম;

মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক মোঃ তোফাজউদ্দীন আহমেদ; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ তৌহিদুল ইকবাল ও প্রাণী সম্পদ অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক ড. মোহাঃ ইসমাইল হক তাঁদের স্ব স্ব কার্যালয় থেকে এবং পর্ষদ সচিবালয়ের সচিব মোহাঃ সানা উল্লাহ প্রধান কার্যালয়ের বোর্ড রুম থেকে উক্ত ভার্চুয়াল বোর্ড সভায় সরাসরি অংশগ্রহণ করেন। সভায় ১২টি গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে বেশ কিছু ব্যবসায়িক ও প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন