১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুলিশের অভিযানে ৩৬ জন আটক ও মাদকদ্রব্য উদ্ধার

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১, ১:২৩ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
পুলিশের অভিযানে ৩৬ জন আটক ও মাদকদ্রব্য উদ্ধার
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৩৬ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ১২ জন, তানোর থানা ৬ জন, মোহনপুর থানা ৩ জন, দুর্গাপুর থানা ১ জন, পুঠিয়া থানা ১ জন, চারঘাট মডেল থানা ১০ জন ও বাঘা থানা ৩ জনকে আটক করে। যার মধ্যে ১৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৬ জনকে মাদকদ্রব্যসহ ৫ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।

গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মিনতি মুরমু (৫০), ২নং শ্রী রিফাইল সরেন(২৫), ৩নং শ্রী বিষু মুরারী (৩৫), ৪নং শ্রী ঝাটু মুরারী (৪৫), ৫নং শ্রী বাবলু মুরারী(৪০), ৬নং মোঃ মিজানুর রহমান(৪২) কে ২০লিটার চোলাইমদ এবং ৭নং শ্রী সুজন রাম দাস(৩৮) কে ১০লিটার চোলাইমদসহ আটক করে। তানোর থানা পুলিশ ১নং শান্তি কর্মকার(৪১) কে ১০লিটার চোলাইমদ, ২নং মোঃ হাবিবুর রহমান @ বাবু(৪৮) কে ০৫লিটার চোলাইমদ, ৩নং মোসাঃ রোকেয়া বেওয়া @ আনোয়ারা(৬৫) কে ৫০গ্রাম গাঁজা,

৪নং শ্রী জিসিনতা হাসদা(৩৫) কে ০৫লিটার চোলাইমদ, ৫নং মোঃ বিপুল(২৫) কে ১গ্রাম হেরোইন ও ০৪পিচ ইয়াবা, ৬নং মোঃ সোহেল সোনার (৩৫) কে ১.৮০গ্রাম হেরোইনসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ ১নং শ্রীমতি অমেলা হালদার (৫২) কে ১৫গ্রাম গাঁজাসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ ফজলুল হক (ফজল) (৩২) কে ১২পিচ ইয়াবাসহ আটক করে। বাঘা থানা পুলিশ ১নং মোঃ রুবেল(২২) কে ২৫০গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন