মহানগরীতে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
প্রেস বিজ্ঞপ্তি : আজ মঙ্গলবার রাজশাহী নগরীর কয়েকটি জায়গায় বিদ্যুৎ বন্ধ থাকবে। বিক্রয় ও বিতরণ বিভাগ-১, নেসকো লিঃ, রাজশাহী’র নির্বাহী প্রকৌশলী (অতিঃ দাঃ) এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক রাস্তা সম্প্রসারন কাজে বৈদ্যুতিক পোল পুনঃস্থাপনের জন্য আগামী ২৩/১১/২০২১ইং (মঙ্গলবার) টিকাপাড়া গোরস্থান, মিরেরচক, ভদ্রা রেল মার্কেট, ভদ্রা রেল কলোনী এবং তৎসংলগ্ন এলাকা সমূহে সকাল ৯.০০ ঘটিকা হইতে ৫.০০ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বর্ণিত কাজের স্বার্থে বিদ্যুৎ সরাহে সাময়িক বিঘ্ন ঘটার জন্য নেসকো কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
