২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

১৬ কোটি টাকা আত্মসাতে বগুড়ায় যমুনা ব্যাংকের ৪ কর্মকর্তার নামে মামলা

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২১, ১০:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত, আঞ্চলিক
১৬ কোটি টাকা আত্মসাতে বগুড়ায় যমুনা ব্যাংকের ৪ কর্মকর্তার নামে মামলা
বিজ্ঞাপন

এফএনএস : বগুড়ায় ৩৮১ জন ঠিকাদারের কাছ থেকে ভ্যাট, সিকিউরিটি ও কমিশন বাবদ আদায় করা প্রায় ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে যমুনা ব্যাংক বগুড়া শাখার কারারুদ্ধ ব্যবস্থাপকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার বগুড়া শাখার সহকারী পরিচালক আমিনুল ইসলামের দায়ের করা ওই মামলায় ব্যাংকটির ৩ কর্মকর্তাকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- যমুনা ব্যাংকের বগুড়া শাখার এক্সিকিউটিভ কর্মকর্তা রেজোয়ানুল হক প্রিন্স, রবিউল ইসলাম রবি ও কর্মকর্তা আবদুর রউফ। সন্ধ্যার দিকে শহরের বড়গোলা এলাকায় যমুনা ব্যাংক বগুড়া শাখা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার অপর আসামি ওই ব্যাংকের বগুড়া শাখার ব্যবস্থাপক সওগাত আরমান অন্য একটি মামলায় ২০২০ সালের ২৯ জুলাই গ্রেপ্তার হয়ে কারাগারে আটক রয়েছেন। মামলার বাদী দুদক কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ২০১৭ সালের ১৭ অক্টোবর থেকে ২০২০ সালের ২৩ জুন পর্যন্ত সরকারি উন্নয়ন প্রকল্পের টেন্ডারের বিপরীতে ৩৮১ জন ঠিকাদার ভ্যাট, মার্জিন, সিকিউরিটি এবং কমিশন বাবদ ১৫ কোটি ৮৫ লাখ ৪৩ হাজার টাকা ওই ব্যাংকে জমা করেন। তবে ব্যাংকের ব্যবস্থাপক সওগাত আরমান অপর ৩ সহযোগীকে নিয়ে তা আত্মসাৎ করেন।

দুদক কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, আত্মসাৎ করা ওই টাকার একটি অংশ সরকারের এবং অপর একটি অংশ ব্যাংকের প্রাপ্য ছিল। তিনি বলেন, গ্রাহকের ১২ কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগে ২০২০ সালের ২৯ জুলাই গ্রেপ্তার ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপক সওগাত আরমানের মামলা তদন্ত করতে গিয়ে ঠিকাদারদের জমা করা ওই বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের বিষয়টি বেরিয়ে আসে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন