১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোদাগাড়ীতে তথ্য অধিকার আইন বিষয়ক সভা

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২১, ৬:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
গোদাগাড়ীতে তথ্য অধিকার আইন বিষয়ক সভা
বিজ্ঞাপন

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে তথ্য অধিকার আইন বিষয়ক সভা অনুষ্ঠিত। গতকাল শনিবার সকাল ১০ টায় উপজেলার কাকনহাটে আশ্বাসের অফিসের সভা কক্ষে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ রিইব এর আয়োজনে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাকনহাট পৌরসভার প্যানেল মেয়র আব্দুল্লাহ আল মামুন। আরো উপস্থিত ছিলেন একতা যুব উন্নয়ন সংস্থার প্রোগ্রাম অফিসার হোসনে আরা, আশ^াস নির্বাহী পরিচালক গনেশ মার্ডি, কাবিউস- নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, গোগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য সুধীর ওরাও প্রমুখ।

রিইব গবেষণা সহকারী লিপি টুডু, নৃপেন্দ্রনাথ মাঝি ও সুধা টপ্প্য প্রমূখ।সভাটি সঞ্চালনা করেন রিইব-এর মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধর।বক্তারা বলেন তথ্য প্রবাহ অবাধ ও নিশ্চিত করার লক্ষ্যে তথ্য অধিকার আইন ২০০৯ জনগণের মাঝে প্রতিষ্ঠিত করতে হবে। এজন্য সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় সরকারের প্রতিনিধিগণ জোরালো ভূমিকা রাখলে এই আইন জনগণের কাছে খুব সহজে প্রতীয়মান হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন