১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় জীন বাহিনীর নির্যাতনের শিকার বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২১, ৫:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় জীন বাহিনীর নির্যাতনের শিকার বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : বাগমারায় জীন বাহিনীর হাতে নির্যাতন ও বিলসুতি বিলের মাছ চাষে বাধা দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেল করেছেন মৎসাজীবী বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী। এসময় তিনি জীনবাহিনীর নির্যাতনের কথা তুলে ধরেন। গতকাল শনিবার বেলা ১২ টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বড় বিহানালী ইউনিয়ন পরিষদের মুক্তিযোদ্ধা এরশাদ আলী বলেন, আমি পেশায় একজন মৎস্যজীবী, মাছ ধরে জীবিকা নির্বাহ করি।

রাজশাহী ও নওগাঁ দুই জেলার সমন্বয়ে প্রায় দেড় হাজার বিঘা খাস জমিতে বিলসুতি বিল। বিলের চারিপাশের ৪ থেকে ৫টি ইউনিয়নের প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। কিন্তু বিহানালী ইউনিয়নের রেজাউল করিম রেজা তার ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী নিয়ে জীন বাহিনী নামক একটি বাহিনী গঠন করে। তারা বিভিন্ন অসামাজিক কাজের সাথে জড়িত। এরা কয়া মৌজাতে ৩৫০ বিঘা জমিতে বাঁধ নির্মাণ করে এবং বিলে সকল জেলেদের মাছ ধরা নিষিদ্ধ করে। তিনি আরো বলেন, গত বছরের ২৯ নভেম্বর আমার দুই হাত পেছনে বেঁধে, চোখ বেঁধে মাজায় দড়ি লাগিয়ে আমাকে অপহরণ করে।

তার বাড়িতে নিয়ে খুঁটির সাথে বেঁধে নির্যাতন করে। এদিন আমার সন্তানদেরও নির্যাতন করে তারা। পরিবার উপায় না দেখে তৎকালীন ইউএনও শরিফ আহমেদকে ফোনে করলে তিনি পুলিশসহ উপস্থিত হয়ে আমাকে উদ্ধার করেন। কিন্তু আমি একজন মুক্তিযােদ্ধা হয়েও ইউএনও অফিস সমাজসেবা অফিস, থানাসহ সকল দপ্তরে অভিযােগ করেও কোনরকম প্রতিকার পাইনি। বর্তমানে রেজা ও তার জীন বাহিনী আমাকে নানানভাবে হুমকি দিয়ে আসছে যেন আমি বিলে না নামি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন