অসুস্থ বীর মুক্তিযোদ্ধা চুন্নুকে দেখতে হাসপাতালে ডাবলু সরকার
প্রেস বিজ্ঞপ্তি : ভোলাহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল ইসলাম চুন্নু অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ নং ওয়ার্ডের ২০৬ নং রুমে চিকিৎসাধীন আছেন। গতকাল শনিবার বেলা ১ টায় হাসপাতালে উপস্থিত হয়ে তাঁর শারীরিক অসুস্থতার খোঁজ-খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সদস্য ও ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মনতাজ আহম্মেদ, নগর আওয়ামী লীগের সদস্য ও ১৮ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মজিবুর রহমান।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
