লিটন আ’লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনিত হওয়ায় রাজশাহী কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী কলেজ শাখার উদ্যোগে এক আনন্দ মিছিল গতকাল শনিবার বেলা ১২টায় অত্র কলেজের প্রশাসনিক ভবন থেকে বের হয়।
আনন্দ মিছিলটি কলেজের বিভিন্ন ভবন ও নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। আনন্দ মিছিল শেষে কলেজের প্রশাসনিক ভবন প্রাঙ্গনে পথসভা অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাশিক দত্ত।
পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী কলেজ শাখার সহ-সভাপতি রাজকুমার ঘোষ। পথসভা সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী কলেজ শাখার সাধারণ সম্পাদক নাইমুল হাসান নাঈম। উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী কলেজ শাখার সহ-সভাপতিবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, সম্পাদকমণ্ডলী, উপ-সম্পাদকবৃন্দ, সহ-সম্পাদকবৃন্দ, সদস্যবৃন্দ।
