১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাঘায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু!

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২১, ৫:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাঘায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু!
বিজ্ঞাপন

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে ইউসুফ (১২) নামের এক স্কুল ছাত্র। গতকাল শনিবার দুপুর ৩টার দিকে মনিগ্রাম বাজারে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া গ্রামের মোসারফের ছেলে ও স্থানীয় গঙ্গারামপুর ব্রাক স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র। স্থানীয়রা জানান শনিবার তিনটায় মনিগ্রাম বাজারের রহমান ফার্মেসি ও আদিল কসমেটিক্স এর সামনে ঈশ্বরদী গামি চলন্ত একটি ট্রাকের পেছনের চাকার নীচে পড়ে ইউসুফ মারাত্বক আহত হয়।

পরে স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অপারেশন থিয়েটারে নেওয়ার পর সন্ধ্যা সোয়া ৬টায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, ঘটনার পর ট্রাকের চালক রাজু আহমেদ ও হেলপার রবিউল ইসলাম ট্রাক ফেলে পালিয়ে যায়। ন্থানীয়দের সংবাদে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি (যশোর-ট,১১-৪১৯৪) জব্দ করে থানায় নিয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন