তানোরে আমন সংগ্রহ উদ্বোধন
তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে চলতি মৌসুমে অভ্যন্তরীণ আমন সংগ্রহ অভিযান ২০২১-২২ উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে কামারগাঁ সরকারী খাদ্য গুদাম চত্ত্বরে আমন সংগ্রহ অভিযান উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (টিসিএফ) মোহাম্মদ আলী, তানোর সরকারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসিএলএসডি) ওয়াহেদুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রাম কমল সাহা, কামারগাঁ ইউপি আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, সম্পাদক সুফি কামাল মিন্টু, তোফায়েল আহম্মদ ও শিমুল প্রমুখ। সংশ্লিস্ট সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরাসরি কৃষকের কাছে থেকে আমন ধান প্রতি কেজি ২৭ টাকা দরে তানোর এবং কামারগাঁ সরকারী খাদ্য গুদামে ক্রয় করা হবে।
