সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

আজারবাইজান-আর্মেনিয়া রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত

Paris
Update : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

এফএনএস : রাশিয়ার মধ্যস্থতায় পূর্ব সীমান্তে যুদ্ধবিরতি মেনে নেয়ার ঘোষণা দিয়েছে আর্মেনিয়া। গত মঙ্গলবার আজারবাইজান এবং আর্মেনিয়ার সামরিক বাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর আর্মেনিয়া যুদ্ধবিরতি মেনে নেয়ার ঘোষণা দেয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত সংঘর্ষ বন্ধ করার জন্য রাশিয়া যে আহ্বান জানিয়েছে বাকু ও ইয়েরেভান তা মেনে নিয়েছে। গত মঙ্গলবারের সংঘর্ষে আর্মেনিয়ার ১৫ সেনা নিহত হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে।

এর কয়েক ঘণ্টা পর মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজানের সাথে যুদ্ধবিরতি চুক্তির পরে আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তের পূর্বাঞ্চলে সংঘাত বন্ধ রয়েছে এবং সেখানকার পরিস্থিতি তুলনামূলক শান্ত। সংঘাতের জন্য আর্মেনিয়া আজারবাইজানকে দায়ী করেছে তবে আজারবাইজান বলছে, আর্মেনিয়ার সেনারা আজারবাইজানের সেনা অবস্থানে আগে হামলা চালায় এবং দুই সেনাকে আহত করে। এরপর আজারবাইজানের বাহিনী পাল্টা ব্যবস্থা নিয়েছে। তাদের হামলায় আর্মেনিয়ার সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে আজারবাইজান।


আরোও অন্যান্য খবর
Paris