সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

মাঝ আকাশে যাত্রী অসুস্থ চিকিৎসা করলেন মন্ত্রী

Paris
Update : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

এফএনএস : মাঝ আকাশে বিমানে অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। সে সময় তার চিকিৎসায় তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ভাগবত কারাড। গত মঙ্গলবার ইন্ডিগোর একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে ইন্ডিগোর টুইট শেয়ার করে সহকর্মী ভাগবতের প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পেশায় চিকিৎসক ভাগবত সামলান দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। তিনি মহারাষ্ট্র থেকে রাজ্যসভার সাংসদ হয়েছেন। গত মঙ্গলবার তিনি দিল্লি থেকে মুম্বাই যাচ্ছিলেন। মাঝপথে বিমানের এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা করেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী।

ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশ করেছে বিমান সংস্থা ইন্ডিগো। ছবিতে দেখা যায়, বিমানের আসনে শুয়ে আছেন অসুস্থ যাত্রী এবং ভাগবত তাকে পরীক্ষা করছেন। এ নিয়ে তিনি বলেন, ব্যক্তির রক্তচাপ কমে গিয়েছিল। খুব ঘামছিলেন। এখন ঠিক আছেন। মন্ত্রীর পরামর্শ অনুযায়ী গ্লুকোজ খাওয়ানোর পরেই সুস্থ হন বিমানের ওই যাত্রী। এদিকে ইন্ডিগোর টুইট শেয়ার করে মোদী লিখেন, হৃদয়ে তিনি সর্বদা চিকিৎসক। দারুণ কাজ আমার সহকর্মীর।


আরোও অন্যান্য খবর
Paris