১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণ বিতরণ

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২১, ৭:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণ বিতরণ
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের মাঝে পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যালয়ে ঋণ বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ২০ জন ঋণ গ্রহীতার মাঝে ১০ লাখ ২০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়েছে। স

্বল্পসুদে এক বছর মেয়াদী এই ঋণ গ্রহণ করে আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্য সাবলম্বী হতে পারে। ঋণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক কামরুজ্জামান পলাশ। এ সময় পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসারগণ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন