পবায় অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকগণের বিদায় সংবর্ধনা
স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকগণের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমা। হলিদাগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. সেলিনা খাতুন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো ইয়াসিন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম, উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হারুন অর রশিদ। সহকারী শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, দামকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমিনুল ইসলাম, সিন্দুর কুসিম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আশরাফুল ইসলাম রঞ্জু, বাগধানী সরকারী প্রাথমিক বিদ্যালয় মো. ইমরুল কায়েশ।
