সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বঙ্গবন্ধুর বায়োপিকে খালেদা জিয়ার চরিত্রে এলিনা শাম্মী

Paris
Update : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

এফএনএস : বঙ্গবন্ধুর বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনয় শিল্পী। এবার এই সিনেমাটির সঙ্গে যুক্ত হলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী এলিনা শাম্মী। তাকে দেখা যাবে বেগম খালেদা জিয়ার চরিত্রে। সোমবার বিকেলে এ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এলিনা শাম্মী। ৬ ডিসেম্বর থেকে বাংলাদেশেই শুটিং শুরু হবে বলে নিশ্চিত করেছেন তিনি। এলিনা শাম্মী বলেন, ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে অভিনয়ের জন্য সোমবার বিকেলে চুক্তিবদ্ধ যুক্ত হলাম।

এতে বেগম খালেদা জিয়ার চরিত্র অভিনয় করবো।’ তিনি বলেন, ‘এটা নিসন্দেহে ঐতিহাসিক একটি সিনেমা হতে যাচ্ছে। আমিও সেই ইতিহাসের অংশ হতে যাচ্ছি। এটা আমার জন্য সৌভাগ্যের। চেষ্টা করবো ভালো কিছু উপহার দেওয়ার।’ বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ নির্মাণ করছেন বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয় এবং তা চলে এপ্রিল পর্যন্ত। মার্চে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে শুটিং শেষ করা সম্ভব হয়নি। তাই ২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে।


আরোও অন্যান্য খবর
Paris