১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিএমডিএ’র হিসাব ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২১, ৭:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বিএমডিএ’র হিসাব ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গবেষণা ও প্রশিক্ষণ শাখার সহায়তায় বিএমডিএ‘র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধির জন্য গতকাল মঙ্গলবার হিসাব ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ এর আয়োজন করা হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেগম আখতার জাহান (সাবেক সংসদ সদস্য) ও সভাপতি ছিলেন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রশীদ। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বেগম আখতার জাহান উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন যারা সম্প্রতি পদোন্নতি পেয়েছেন তাদের মূলত দক্ষতা বৃদ্ধির জন্যই এই প্রশিক্ষণ। হিসাব ও অডিট একটি দপ্তরের জন্য খুবই গুরুত্বপূর্ন।

মানুষ জন্ম থেকে সব কিছু শিখে আসেনা। প্রশিক্ষণের মাধ্যমে মানুষ শিখে। আগ্রহ ভরে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য তিনি বলেন। পরিশেষে প্রশিক্ষণের প্রগ্রামটির উদ্ভোধন করেন এবং প্রশিক্ষণার্থীদের সফলতা কামনা করে তাঁর বক্তব্য শেষ করেন। হিসাব ব্যবস্থাপনা, বিল প্রস্তুত ও পাশ এবং হিসাব সংরক্ষণ, আয়-ব্যয় ও বাজেট সংক্রান্ত সফটওয়ার ব্যবস্থাপনা, নিরীক্ষা ও অডিট আপত্তিকরণ প্রক্রিয়া বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

প্রশিক্ষক হিসেবে ছিলেন বিএমডিএ‘র হিসাব রক্ষন অফিসার-০১ মোঃ রোকনুজ্জামান, অডিট অফিসার মোঃ ফারুক আজম, হিসাব রক্ষক মোঃ শাহজামান এবং সহকারী হিসাব রক্ষক মোঃ আবুল কালাম আজাদ। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী (গবেষণা ও প্রশিক্ষণ) ও সচিব (ভারপ্রাপ্ত) মোঃ ইকবাল হোসেন। সঞ্চালকের দায়িত্বে ছিলেন নির্বাহী প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন