সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

এবার আল্লু অর্জুনের সিনেমায় সামান্থা

Paris
Update : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

এফএনএস : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা আল্লু অর্জুনের পরবর্তী সিনেমা ‘পুষ্পা’। অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমা পরিচালনা করছেন সুকুমার। এতে একটি আইটেম গান রাখার পরিকল্পনা করেছেন নির্মাতারা। পরিচালক সুকুমার আগেও তার নির্মিত সিনেমায় আইটেম গান ব্যবহার করেছেন। যা দর্শকদের হৃদয় হরণ করেছে। তার একাধিক সিনেমার আইটেম গানে সামান্থা আক্কিনেনি, পূজা হেগড়ের মতো অভিনেত্রীদের দেখা গেছে। কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, সিনেমাটির আইটেম গানের জন্য আবেদনময়ী কোনো নায়িকা খুঁজছেন আল্লু অর্জুন ও সুকুমার।

এবার জানা গেলো, সেই আবেদনময়ী নায়িকা খুঁজে পেয়েছেন তারা। গালতে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে পারফর্ম করার জন্য সামান্থার সঙ্গে যোগাযোগ করেন পরিচালক সুকুমার। নির্মাতার প্রস্তাবে সম্মতি দিয়েছেন এই অভিনেত্রী। এর আগে ‘রাঙ্গাস্থালাম’ সিনেমায় সুকুমারের নির্দেশনায় কাজ করেছেন সামান্থা। এ সিনেমার আইটেম গানে পারফর্ম করেছিলেন পূজা হেগড়ে। স্টাইলিশ অভিনেতা আল্লু অর্জুনের বিপরীতে এ সিনেমায় অভিনয় করছেন রাশমিকা মান্দানা।

করোনা সংকটের পর গত ১০ নভেম্বর ভারতের গোদাবরী জেলার পূর্বে অবস্থিত মারেদুমিলি অরণ্যে সিনেমাটির শুটিং শুরু করেন নির্মাতা। জানা গেছে, ‘পুষ্পা’ সিনেমায় একজন ট্রাক ড্রাইভারের ভূমিকায় দেখা যাবে আল্লু অর্জুনকে। এতে তার স্ত্রী পুষ্পার চরিত্রে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন দেবী শ্রী প্রসাদ। সিনেমাটির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন আল্লু অর্জুন। ৩৫ কোটি রুপি নিচ্ছেন তিনি। শুধু তাই নয়, সিনেমার লভ্যাংশের অংশীদারও থাকছেন এই অভিনেতা।


আরোও অন্যান্য খবর
Paris