১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ওয়ার্ড কার্যালয়ে অস্থায়ী পৌরকর আদায় ক্যাম্প

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১, ৭:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
ওয়ার্ড কার্যালয়ে অস্থায়ী পৌরকর আদায় ক্যাম্প
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের পৌরকর আদায়ে প্রতিটি ওয়ার্ডে অস্থায়ী পৌরকর আদায় ক্যাম্প বসানো হচ্ছে। গতকাল সোমবার ১৫ নভেম্বর হতে নগরীর সকল ওয়ার্ড কার্যালয়ে অস্থায়ী পৌরকর আদায় ক্যাম্প পরিচালিত হচ্ছে। সরকারী ছুটির দিন ব্যতিত প্রতিদিন ওয়ার্ড কার্যালয়ে এ ক্যাম্প পরিচালিত হবে।

প্রতিদিন সকাল ১০ টা হতে দুপুর ২ পর্যন্ত এ আদায় কার্যক্রম পরিচালিত হবে। এ ক্যাম্পে সকল বকেয়া পৌরকরের উপর ১৫% সারচার্জ মওকুফ এবং হাল পাওনার উপর বিধি অনুসারে প্রাপ্ত রিবেট সুবিধাসহ পৌরকর পরিশোধ করতে পারবেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন