১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শহীদ কামারুজ্জামানের কবরে রাসিকের পদোন্নতিপ্রাপ্ত ও নবনিযুক্ত প্রকৌশলীদের পুষ্পস্তবক অর্পণ

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১, ৭:১২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শহীদ কামারুজ্জামানের কবরে রাসিকের পদোন্নতিপ্রাপ্ত ও নবনিযুক্ত প্রকৌশলীদের পুষ্পস্তবক অর্পণ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের পদোন্নতিপ্রাপ্ত ও নবনিযুক্ত প্রকৌশলীবৃন্দ। রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষারের নেতৃত্বে গতকাল সোমবার বিকেলে কাদিরগঞ্জস্থ শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন নগরভবন মসজিদের ইমাম আবুল খায়ের।

এ সময় সদ্য পদোন্নতিপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহম্মেদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী মোঃ শামসুদ্দিন হায়দার, নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার সহ প্রকৌশল বিভাগের প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন