মোহনপুরে সড়ক দুর্ঘটনায় ৬ মাসের শিশু নিহত
মোহনপুর প্রতিনিধি : মোহনপুর উপজেলায় ৬ মাসের শিশু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। থানা ও এলাকা সুত্রে জানা গেছে গত রবিবার দুপুরের দিকে মোটরসাইকেলে করে স্ত্রী ও ৬ মাসের শিশুকে নিয়ে বিষহারা থেকে শ্বশুর বাড়ি ঘাসিগ্রাম ইউনিয়নের মেলান্দি গ্রামে যাওয়ার পথে গোছা বাজার পার হয়েই বিপরীত দিক হতে শ্যালো চালিত গাড়ি (ভুডভুডি) ধাক্কা দিলে মায়ের কোলে থাকা ৬ মাসের শিশু ছিটকে পড়ে গিয়ে মৃত্যু হয়। সে বিষহারা গ্রামের সাকিম দেওয়ানের মেয়ে জান্নাতুন ফেরদাউস।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
