শোক সংবাদ
প্রেস বিজ্ঞপ্তি : ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম খলিলুর রহমান খলিল এর বড় ছেলে আব্দুল হান্নান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আব্দুল হান্নান এর জানাযার নামাজ গত রবিবার রাত ৯.৩০টায় বুলনপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজাদ, নগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন সহ পরিবারবর্গ ও মুসল্লিগণ।
