সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

স্বামীর সঙ্গে জাপান ছাড়লেন সাবেক প্রিন্সেস মাকো

Paris
Update : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

এফএনএস : জাপানের সাবেক প্রিন্সেস মাকো কোমুরো তার স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন। পারিবারিক রীতি ভেঙে সম্প্রতি তিনি কেই কোমুরোকে বিয়ে করেন। কেই কোমুরো কোন রাজ পরিবারের সদস্য নন। জাপানের রীতি অনুযায়ী, রাজ পরিবারের কেউ রাজ পরিবারের বাইরে সাধারণ কাউকে বিয়ে করতে পারবেন না। যদি কেউ তা করেন, তাহলে রাজকীয় সুবিধা, পদবী ব্যবহার করতে পারবেন না। ফলে বিয়ের সঙ্গে সঙ্গে প্রিন্সেস মাকো কোমুরোর নামের আগে যুক্ত হয়ে যায় সাবেক প্রিন্সেস।

এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, মাকো কোমুরো এবং তার স্বামী কেই কোমুরো দু’জনের বয়সই ৩০ বছর। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেম চলছিল। গত রোববার তারা রাজধানী টোকিওতে হানাদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এএনএ ফ্লাইটে আরোহন করে নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রা করেন। বিমানটি আকাশে উড্ডয়নের পূর্বে সেখানে সমবেত শুভাকাঙ্খীরা তাদেরকে হাত নেড়ে বিদায় জানান।


আরোও অন্যান্য খবর
Paris