বাগমারা শিক্ষা উন্নয়ন সমিতি রাবি’র নির্বাহী পরিষদের সভা
প্রেস বিজ্ঞপ্তি : বাগমারা উপজেলা শিক্ষা উন্নয়ন সমিতি রাবি-এর কার্যনির্বাহী ও উপদেষ্টা পরিষদের এক সভা গতকাল রোববার কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া রাবিতে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এই সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোঃ মকলেছুর রহমান মন্ডল (ভবানিগঞ্জ ডিগ্রি কলেজ) অকাল মৃত্যুতে একটি শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এ সময় সভায় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ড. মোঃ মোস্তাফিজুর রহমান মন্ডল, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আবুল কালাম আজাদ, উপদেষ্টা ড. মোঃ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম ও অন্যান্য সদস্যবৃন্দ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
