১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শোক প্রকাশ

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২১, ৬:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শোক প্রকাশ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : শাহমখদুম থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসকান আলী সরদার এর বড় ভাই বাবলু সরদার ও ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য রেহেনা বেগম এর স্বামী জামাল শেখ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তাদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বাবলু সরদার এর জানাযার নামাজ আজ রবিবার বাদ যোহর শাহ্মখদুম থানার মোড়ে অনুৃষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সদস্য সৈয়দ মন্তাজ আহম্মেদ, মজিবুর রহমান, ১৮ (দক্ষিন) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরুজ্জামান নুরু প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন