সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

কঙ্গনার বিরুদ্ধে দেশদ্রোহির মামলা

Paris
Update : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

এফএনএস : বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। তাকে ঘিরে বিতর্ক নতুন কিছু নয়। সম্প্রতি ভারতের স্বাধীনতা নিয়ে মন্তব্য করে আলোচনায় এই অভিনেত্রী। কয়েকদিন আগেই কঙ্গনার হাতে উঠেছে ভারতের সম্মানজনক পদ্মশ্রী পুরস্কার। কিন্তু এক সপ্তাহের মাথায় এই অভিনেত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের হলো। ভারতের বারাকপুরের টিটাগড় থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কৌস্তভ বাগচী নামের এক আইনজীবী। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে। এই আইনজীবীর দাবি, কঙ্গনা দেশের সংবিধানকে অবমাননা করেছেন।

শুধু তাই নয়, দেশের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করেছেন। কৌস্তভ বাগচী বলেন, ‘ভারতবর্ষের একজন নাগরিক হয়ে কঙ্গনার টিভি চ্যানেলের এই সাক্ষাৎকার মেনে নেওয়া যায় না। এটা দেশের মানুষের অপমান। এইজন্য ১২৪এ, ১৫৩এ, ১৫৩বি, ২৯৫এ, ৫০৪ ও ৫০৫ ধারায় তার বিরুদ্ধে টিটাগড় থানার মামলা করেছি।’ এর আগে কঙ্গনা এক সাক্ষাৎকারে বলেন, ‘১৯৪৭ সালে ভারতকে স্বাধীনতা নয়, ভিক্ষা দেওয়া হয়েছিল।

আসল স্বাধীনতা এসেছে ২০১৪ সালে।’ উল্লেখ্য, ২০১৪ সালে জয় লাভ করে জাতীয় জনতা পার্টি (বিজেপি)। আর প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি নির্বাচিত হন। তার সরকার প্রতিষ্ঠিত হওয়াকেই অভিনেত্রী ‘আসল’ স্বাধীনতা হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু অনেক বিজেপি নেতাও কঙ্গনার এই বক্তব্যের বিরোধিতা করছেন।


আরোও অন্যান্য খবর
Paris