রাজশাহীতে শহীদ শামসুল আলমের শাহাদাৎবার্ষিকী পালিত
প্রেস বিজ্ঞপ্তি : ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রাজশাহী কলেজের মেধাবী শিক্ষার্থী শহীদ শামসুল আলমের ৫০তম শাহাদাৎবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের যৌথ আয়োজনে এক স্মরণ সমাবেশের মধ্য দিয়ে এ শাহাদাৎবার্ষিকী পালন করা হয়।
এতে সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান। স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা।
প্রধান আলোচক ছিলেন শহীদ শামসুল আলমের ছোট ভাই ও জেলা কৃষকলীগের সভাপতি রবিউল আলম বাবু। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ: সভাপতি সালাউদ্দিন মিন্টু, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নুরে ইসলাম মিলন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান, সদস্য রাকিবুল হাসান শুভ প্রমুখ।
