শোক সংবাদ
প্রেস বিজ্ঞপ্তি : মতিহার থানা আওয়ামী লীগের ধর্ম সম্পাদক আকরাম হোসেন এর পিতা আশরাফ আলী ও বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল হাই মামুন এর ছোট ভাই রফিক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তাদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু ও সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আশরাফ আলী এর জানাযার নামাজ গতকাল শনিবার বাদ যোহর মির্জাপুর পশ্চিম পাড়া ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সদস্য জহির উদ্দিন তেতু, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম রানা, ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহের হোসেন সুজা।
রফিক এর জানাযার নামাজ শনিবার বাদ আসর শিরোইল বাস টার্মিনাল জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সদস্য ইসমাইল হোসেন, নগর যুবলীগ সভাপতি রমজান আলী প্রমুখ।
