সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

‘রেহানা মরিয়ম নূর’ যেসব সিনেমা হলে দেখা যাচ্ছে

Paris
Update : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

এফএনএস : দেশের চার জেলার ১০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে আবদুল্লাহ মোহাম্মাদ সাদের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত আলোচিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা। সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু জানিয়েছেন, প্রথম সপ্তাহে ঢাকার স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (মিরপুর), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী সিনেমা (শ্যামলী), মধুমিতা (মতিঝিল) এবং সেনা অডিটোরিয়াম (সাভার) হলে সিনেমাটি দেখা যাবে।

এ ছাড়া সিনেমাটি মুক্তি পাচ্ছে চট্টগ্রামের সুগন্ধা (কাজির দেউড়ি) ও সিলভার স্ক্রিন (নাসিরাবাদ), নারায়ণগঞ্জের সিনেস্কোপ (চুনকা লাইব্রেরি) এবং বগুড়ার মধুবন (চেলোপাড়া) সিনেমা হলে। সাঁইত্রিশ বছর বয়সি একজন সহকারী অধ্যাপকের জীবন-সংগ্রামের গল্পে নির্মিত হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, চরিত্রের নাম রেহানা।

বিভিন্ন চরিত্রে আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি এবং অভ্রদিত চৌধুরী। ‘রেহানা মরিয়ম নূর’ আবদুল্লাহ মোহাম্মাদ সাদের দ্বিতীয় সিনেমা। এর আগে ২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ নামের একটি সিনেমা পরিচালনা করেছিলেন এই পরিচালক।


আরোও অন্যান্য খবর
Paris