বাগমারায় অভিমান করে স্কুল ছাত্রের আত্মহত্যা
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পিতার উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে হাবিবুর রহমান (১৬) নামের এক স্কুলছাত্র। সে গনিপুর ইউনিয়নের গনিপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। গতকাল শুক্রবার সকাল ১০ টার বাড়ির পাশে বিলে পান বরজে হাবিবুর রহমানের লাশ রশিতে ঝুলতে দেখে বাগমারা থানায় খবর দেয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাতে হাবিবুর রহমান তার পিতার চা স্টলে কাজ করছিল। কাজের সময় সে মোবাইল কেনার বায়না ধরে।
রাতের কোন এক সময় হাবিবুর রহমান পিতার উপর অভিমান করে বাড়ির পাশের বিলে থাকা পান বরজে গিয়ে সবার অজান্তে রশিতে ঝুলে আত্মহত্যা করে। স্থানীয় মেম্বার সাবদুল ইসলাম বলেন, গরীব পিতা তার চাহিদা মতো মোবাইল দিতে না পারায় সে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেই। হাবিবুুর রহমান চকমহব্বতপুুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। এ ব্যাপারে পরিবারের লোকজনের কোন অভিযোগ নাথাকায় লাশ দাফনের অনুমতি দিয়েছে বাগমারা থানা পুলিশ। থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
