রাবিতে প্রফেসর মযহারুল ইসলাম স্মারক বক্তৃতা
রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘লোকসাংস্কৃতিক অভিব্যক্তি: সনাক্তকরণ ও মূল্যমান নির্ধারণ’ শীর্ষক প্রফেসর মযহারুল ইসলাম স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ফোকলোর গ্যালারিতে এই বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বর্তমান নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক।
উদ্বোধনকালে তিনি বলেন যে, জাতির সংস্কৃতিক চেতনা যতো শক্তিশালী সে জাতি আরও বেশি উন্নতির শিখরে পৌঁছাতে পারে। ফোকলোরের শেকড় অত্যন্ত গভীরে। বাঙালি জাতির কৃষ্টি-কালচারের ধারক ফোকলোর। আমাদের উচিত এটি চর্চা করা। অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা।
ফোকলোর বিভাগের সভাপতি প্রফেসর মোস্তফা তারিকুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও প্রফেসর সুলতান-উল-ইসলাম। অনুষ্ঠানে প্রফেসর মযহারুল ইসলামের জীবনী পাঠ করেন বিভাগের প্রফেসর ড. মোর্বারা সিদ্দিকা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রফেসর আবুল হাসান চৌধুরী।
