১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাঘায় মনোয়ারের ম্যাজিক শো দেখতে শতশত মানুষের ভিড়

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২১, ৬:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাঘায় মনোয়ারের ম্যাজিক শো দেখতে শতশত মানুষের ভিড়
বিজ্ঞাপন

এফএনএস : রাজশাহীর বাঘায় মনোয়ারের ম্যাজিক শো দেখার জন্য শত শত মানুষের ভিড় করতে দেখা গেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার আড়ানী পৌরসভার চকরপাড়া দাখিল মাদ্রাসা মাঠে এই ম্যাকিজ শো’র আয়োজন করা হয়। তার আচার্য ম্যাজিক দেখে মানুষ অবাক হয়ে যায়। জানা যায়, মনোয়ার হোসেন উপজেলার আড়ানী নুরনগর গ্রামের মসলেম উদ্দিনের ছেলে। তিনি নিজ দেশের পাশাপাশি ভারতের ১৭টি প্রদেশে ম্যাজিক শো করে অনেক সুনাম অর্জন করেছেন। চকরপাড়া গ্রামের এক কলেজ প্রভাষক রুবেল আহমেদ বলেন, এর আগেও অনেক ম্যাজিক দেখেছি।

কিন্তু মনোয়ার হোসেনের আচার্য জনক ম্যাজিক দেখে অবাব হয়েছি। বাড়ির পাশে এই ম্যাজিকের আয়োজন করায় পরিবাররের সদস্যদের সাথে নিয়ে গিয়ে ম্যাজিক দেখেছি। আড়ানী পৌরসভার সাবেক কাউন্সিলর মোজাম্মেল হক রাজ বলেন, এলাকার ছেলে মনোয়ার। তিনি দেশ বিদেশে ম্যাজিক শো করে বেড়ান। তিনি কোন অর্থের বিনিময়ে এই ম্যাজিক শো এর আয়োজন করেনি।

তিনি এলাকার মানুষ হিসেবে ম্যাজিক প্রদর্শন করেন। তার ম্যাজিক দেখার জন্য মূহুর্তের মধ্যে শত শত মানুষ মাদ্রাসা মাঠে ভিড় করতে দেখা গেছে। ম্যাজিশিয়ান মনোয়ার হোসেন বলেন, আমি দেশ বিদেশে সহ বিভিন্ন স্থানে ম্যাজিক দেখিয়েছি। কিন্তু আমার ম্যাজিক দেখার জন্য এত মানুষ ভিড় করবে ভাবতে পারেনি। এত মানুষের ভিড়ে ম্যাজিক দেখিয়ে নিজেকে খুব ভাল লাগছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন