১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শোক বার্তা

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২১, ৬:২১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শোক বার্তা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. কায়েস উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন