১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভবানীগঞ্জ মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২১, ১১:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
ভবানীগঞ্জ মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় মাদ্রাসার হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নবাগত ছাত্র/ছাত্রীদের আনুষ্ঠানিক ভাবে বরণ করা হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভনিং বডির সভাপতি প্রভাষক জিল্লুর রহমান।

সহকারী অধ্যাপক নজরুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় উপাধ্যক্ষ ড. ওয়ারেছ আলী, গভনিং বডির সদস্য অধ্যাপক আব্দুল মতিন, শিক্ষক মুনুসুরুর রহমান, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে উম্মে রাহানা, সজিব রহমান। অনুষ্ঠান শেষে বিদায়ী পরীক্ষার্থীদের সফলতা ও নতুন ছাত্র-ছাত্রীসহ সকলের সাফল্য কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়। উক্ত অনুষ্ঠানে ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আনিসুর রহমারকে প্রতিষ্ঠান এবং শিক্সার্থীদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন