বাগমারা ও দুর্গাপুরে জাতীয় তরুণ সংঘের স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন
স্টাফ রিপোর্টার : গতকাল বুধবার জাতীয় তরুণ সংঘের উদ্যোগে রাজশাহীর বাগমারা ও দুর্গাপুরে দুটি স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন করা হয়। দুপুরে জাতীয় তরুণ সংঘ বাগমারা উপজেলা শাখায় জাতীয় তরুণ সংঘ বয়স্ক স্বাস্থ্যসেবা ক্লিনিকের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজলুল হক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় তরুণ সংঘ রাজশাহী জেলা সভাপতি কাজল, জাতীয় তরুণ সংঘ বাগমারা থানা সভাপতি মোঃ আব্দুল হান্নান সরকার।
এবং পরে দুর্গাপুর উপজেলা পালসা গ্রামে জাতীয় তরুণ সংঘ বয়স্ক স্বাস্থ্য স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজলুল হক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওয়াদুদ উল মোহাম্মদ তাকাদ্দাছ কাজল এবং অনুষ্ঠান পরিচালনা করেন সভাপতি জাতীয় তরুণ সংঘ বাগমারা থানা হান্নান আব্দুল হান্নান সরকার মৃধা। স্বাস্থ্য সেবাকেন্দ্র দুইটি উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা বলেন, মানুষের কল্যাণের জন্য জাতীয় তরুণ সংঘ প্রধানমন্ত্রীর অঙ্গীকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
